ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৬/১/২০২৫, ২:৪৬:১২ AM

খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই

না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। আজ রাত ১০ টা ১০ মিনিটে তিনি রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। আজ রাত ১০ টা ১০ মিনিটে তিনি রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৪ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাংলার নবাব খ্যাত এ অভিনেতা।গত ২২ ডিসেম্বর রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর ফুসফুসের সমস্যা ধরা পড়ে। অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিংও হচ্ছিল। সেই সঙ্গে প্লাটিলেটও কমে যায়।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি।

ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।